রেজাউল করিম রাজ্জাক, আদাতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন বন্যা দুর্গত এলাকার মানুষ যেন না খেয়ে থাকেনা এবং মানুষের যেন কোন সমস্যা না থাকে তার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সরকারী প্রশাসনের পাশাপাশি আমি আপনাদের প্রতিনিধি হিসেবে বন্যা দুর্গত এলাকায় এসেছি আপনার সমস্যাগুলো সমাধান করতে।
তিনি গতকাল বুধবার বিকেলে লালমনিরহাট আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনায় ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় বন্যায় পানিবন্দি ও নদী ভাঙ্গন পরিবারের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব তিনি কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, কয়েকদিন আগে বিএনপি'র মহাসচিব বন্যার সময় পানিবন্দি পরিবারের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে বলেছেন আমরা নাকি বন্যার্তদের পাশে নেই।
দু-চারটি প্যাকেট দিয়ে চলে গেছেন।তার বক্তব্য তিব্র সমালোচনা করে তিনি বলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর মিথ্যা কথা বলেছে। বর্তমান সরকার জনগনের সরকার।জনগনের ভাগ্যে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে যখনি বন্যা, মহামারিসহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনি বর্তমান আওয়ামীগ সরকার জনগনের পাশে দাঁড়ায়।
১৯৭১ সালে স্বাধিনতার যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা কোনদিন এদেশের ভাগ্য উন্নয়নে কাজ করেনি। বর্তমান প্রধান মন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় এসে মানুষের কল্যানের জন্য একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য দেশের মানুষ জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে আছে এবং থাকবে। ১৬ কোটি বাঙ্গালীর মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় যারা দুস্থ্য, অসহায়,বয়স্ক, বিধবা তাদের জন্য শতভাগ কাজ করা হয়েছে।
আপনারা মিথ্যাচারে কান দিবেন না যারা মিথ্যা বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে তাদের সম্পর্কে সজাগ থাকুন। প্রধান মন্ত্রীর নির্দেশে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে তিস্তা নদীর বন্যা এলাকার ভাংগন ও পানিবন্দীর মাঝে না থাকতে হয় আপনাদের কাংখিত দির্ঘস্থায়ী সমাধান করা হবে।
মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর, এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক,ইউএনও আসাদুজ্জামান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল আলম প্রমূখ।



No comments:
Post a Comment