মানুষের ভোটে এমপি মন্ত্রী হলে জনগনের পাশে থাকত : মির্জা ফকরুল - newsamar

newsamar

মানবতার পক্ষে সবসময়

test banner

Post Top Ad

Responsive Ads Here

মানুষের ভোটে এমপি মন্ত্রী হলে জনগনের পাশে থাকত : মির্জা ফকরুল

Share This

রেজাউল করিম রাজ্জাক, আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দানব বাহিনীর চেয়েও খারাপ। তারা রাতের অন্ধকারে জনগনের ভোট চুরি করে জনগনহীন এ সরকার ৩০ তারিখের ভোট ২৯ তারিখে রাতেই শেষ করে নিজেরাই বিজয়ী ঘোষনা করে।
জনগনের কোন কল্যানে আসে না চলে যায় জনগনের পাশে দাঁড়ায় না। মানুষের ভোটে এমপি মন্ত্রী হলে জনগনের পাশে থাকত, জনগনকে ভালবাসত। জনগনের দুঃখ কষ্ট বুঝত। তাই আজকে বন্যার মত এ জনদুর্ভোগে এমপি মন্ত্রীরা এলাকায় নাই। তারা শুধু মন্ত্রী এমপি হয়ে এলাকায়  ফিতা কাটতে আসে।
তিনি শনিবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার তীরবর্তি সলেডি স্প্যার ২ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
 দেশে মানুষ যখন বন্যায় তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ চরমে ঠিক তখনি বিএনপি এদেশের দুস্থ্য অসহায় মানুষের পাশে মামলা হামলার হুলিয়া নিয়ে তাদের পাশে দাড়াঁই। বিরোধী দলে থাকতে শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতায় গেলেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। কিন্তু ক্ষমতার ১০ বছরেও তা বাস্তবায়ন করতে পারেনি। ফলে বন্যায় ভাসি যাই আর খড়ায় পুড়ে যাই। সরকার জোর করে ক্ষমতায় বসে আছে জনগনের খবর রাখে না। তিস্তার নায্য হিস্যার জন্য আমরা আন্দোলন করেছিলাম।


মানুষের ভোটে এমপি মন্ত্রী হলে জনগনের পাশে থাকত, জনগনকে ভালবাসত। জনগনের দুঃখ কষ্ট বুঝত। তাই আজকে বন্যার মত এ জনদুর্ভোগে এমপি মন্ত্রীরা এলাকায় নাই।
ধানের দাম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার ধানের দাম বাড়ায়নি। কিন্তু চালের দাম ঠিকই বাড়িয়েছে। এই সরকার কৃষকের নয়। এই সরকার গরিবের নয়। শাসনের নামে শোষনে ব্যস্থ হয়ে ওঠেছে এ সরকার। 
পুলিশের ভুমিকা নিয়ে বিএনপি'র মহাসচিব বলেন, দেশে আইন বলতে কিছু নাই। চোর ডাকাত তো ধরতে হয় না। পুলিশ শুধু বিএনপি ধরে। পাকহানাদার বাহিনীর চেয়েও খারাপ এ জুলুমবাজ সরকার। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলনের এ সরকারকে হটিয়ে দলের প্রধান খালেদা জিযাকে মুক্ত করে গনতন্ত্র ফিরে আনতে হবে। 
আদিতমারী উপজেলা বিএনপি'র সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যাদেও মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাবেক সংসদ সালেহ উদ্দিন হেলাল, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা,কেন্দীয় বিএনপি’র সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন ও আদিতমারী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাদিরুল ইসলাম মানিক প্রমুখ।
বিএনপি'র পক্ষ থেকে লালমনিরহাটের আদিতমারী ও হাতীবান্ধা দুইটি স্থানে মোট এক হাজার দুইশত পরিবারকে শুকনা খাবার হিসেবে চাল,ডাল,তৈল ও লবন বিতরণ করা হয়। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages