কোরবানি ঈদ উপলক্ষে যে সব ব্যাংকে মিলবে নতুন নোট - newsamar

newsamar

মানবতার পক্ষে সবসময়

test banner

Post Top Ad

Responsive Ads Here

কোরবানি ঈদ উপলক্ষে যে সব ব্যাংকে মিলবে নতুন নোট

Share This

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে নতুন টাকার নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এই কার্যক্রম শুরু হবে, চলবে ৮ আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
|সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। একজন সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের উল্লেখিত শাখা থেকেও একই সময়ের মধ্যে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

বলা হচ্ছে, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

৩০টি ব্যাংক ও শাখার নাম-

এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক চকবাজার শাখা, সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংক কাকরাইল শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা, ডাচ্-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, দি প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংক বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংক এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা ও এক্সিম ব্যাংক শিমরাইল শাখা, গাজীপুর চৌরাস্তা শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ইউসিবিএল, সাভার শাখার উত্তরা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages